AX2Z IT Solution
২ এপ্রিল ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ

বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে লুট করেছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র, মোবাইল, ব্যাংকের ভোল্টের সব টাকাসহ ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র বাহিনীরা।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৯টায় একদল সশস্ত্র ডাকাত হামলা চালিয়ে ব্যাংকটির গ্রিল ভেঙে লকারে থাকা টাকা, নিরাপত্তায় ব্যবহৃত ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করে। এ সময় তারা ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে পুলিশ ও সেনাসদস্যরা ব্যাংকটি নিয়ন্ত্রণে রেখেছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ব্যাংকটিতে ডাকাতির ঘটনায় ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছে। ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয়েছে। তবে ঠিক কী পরিমাণ টাকা লুট হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি তিনি।

রুমার ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, ডাকাত দল সোনালী ব্যাংক লুট করেছে বলে শুনেছি। পুলিশ আনসারের অস্ত্রও লুট করেছে। রুমায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০