নয়া চাঁদপুর
১৪ জানুয়ারী ২০২৫, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

তারুণ্যের উৎসব উপলক্ষে ফরিদগঞ্জে অনুর্ধ- ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ইউএনও সুলতানা রাজিয়া।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্ণামেন্টের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে। তাই তারুণ্যের উৎসবের মাধ্যমে তাদের উদ্যোমকে আরো বাড়িয়ে নেয়ার জন্য এই প্রচেষ্টা।
খেলায় একটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের মোট ১৬টি দল অংশ গ্রহণ করেছে। যা আগামী ২৩ জানুুয়ারি  ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ পৌর একাদশ , ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ একাদশের মুখোমুখি হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুন্নবী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভূমি এ.আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাঈমুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহবার আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, যুব উন্নয়ন কর্মকর্তা মেসবাহ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবগণ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০