পাঠশালা নিয়ে এ কেমন শত্রুতা!
১৩ জানুয়ারী ২০২৫, ৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

মানুষে-মানুষে শত্রুতা এটা অনেক সময়ই ঘটে থাকে। জমি নিয়েও শত্রুতা হয়। কিন্তু পাঠশালা নিয়ে শত্রুতা! এমন নিষ্ঠুর ঘটনাই ঘটেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই গ্রামের সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে।

জানা যায়, বিদ্যালয়টি ২০১৫ ইং সনে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত সুনামের সাথে কার্যক্রম পরিচালিত করছে। বর্তমানে বিদ্যালয়টিতে ১৫৯ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু প্রায়ই বিদ্যালয়ের কার্যক্রম শেষে বিদ্যালয় বন্ধ করে সকলে চলে যাওয়ার পর বিদ্যালয়ের বাল্ব, সীমানা প্রাচীরের টিনসহ বিদ্যালয়ে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে স্থানীয় বখাটেরা। মূলত বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় বখাটেদের অপকর্ম করতে না দেয়ার ফলেই এরকম উদ্ভট কর্মকান্ড করছে তারা।

এছাড়াও গত ১২ জানুয়ারী সকালে বিদ্যালয়ে এসে বিদ্যালয় সংশ্লিষ্টরা দেখতে পান, সকল কক্ষের সবগুলো তালায় কে বা কারা সুপার গ্লু দিয়ে রেখেছে। যাহার ফলে শিক্ষার্থীসহ শিক্ষকদের বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করতে অসুবিধার সম্মুখীন হয়। পরবর্তীতে তালা ভেঙ্গে সকলকে শ্রেণীকক্ষে প্রবেশ করতে হয়।

এলাকাবাসীর নাম প্রকাশ না করা শর্তে জানান, সম্প্রতি বখাটেরা বিদ্যালয় প্রাঙ্গনে অপকর্মে লিপ্ত হতো বলে তাদেরকে সেখানে যেতে নিষেধ করা হয়েছিলো। হয়তো তারাই রাতের আঁধারে এমনটা করে থাকতে পারে বলে ধারণা করছে বিদ্যালয় সংশ্লিষ্টরা।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক শামিমা আক্তার জানান, বিদ্যালয়ের বাহ্যিক অপ-কর্মকান্ডে কোমলমতি শিক্ষার্থীরা সকলেই ভীতসন্ত্রস্ত। আমরা শিক্ষকরাও আছি আতংকে। অনতিবিলম্বে দোষীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বলেন, আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি। তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০