AX2Z IT Solution
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেলিটক Gen-Z সিম বা জেন-জি প্যাকেজের সুবিধা জানুন

টেলিটক Gen-Z সিম বা জেন-জি প্যাকেজের সুবিধা জানুন

‘জেনারেশন জেড’ (Generation Z) সংক্ষেপে ‘জেন জি’ নামেও পরিচিত। জেনারেশন জেড হচ্ছে সেই প্রজন্ম যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ এর মধ্যে। এরা বর্তমান যুগে প্রযুক্তি নির্ভর একটি প্রজন্ম। ইংরেজি Z বর্ণটি যুক্তরাষ্ট্রে ‘জি’ হিসেবে উচ্চারণ করা হয়। অপরদিকে যুক্তরাজ্যে Z এর উচ্চারণ ‘জেড’ হিসেবে।

বাংলাদেশে জেনারেশন জেড বা জেন জি যেটাই বলি না কেন, এই প্রজন্মের তরুণরা নতুনত্ব এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যেতে চায়। আর এই যাত্রায় সঙ্গী হতে টেলিটক নিয়ে এলো ‘জেন-জি’ প্যাকেজ। টেলিটকের জেন জি সিম এবং এর অফার বা সুবিধা সম্পর্কে জানব এই পোস্টে।

টেলিটক জেন জি সিম কারা নিতে পারবে? টেলিটক জানিয়েছে, যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র বা NID আছে শুধু তারাই উক্ত সিম গ্রহণ করতে পারবেন।

টেলিটক জেন জি সিম বা Gen Z প্যাকেজ সম্পর্কে বিস্তারিত

প্যাকেজের নাম ও মূল্যঃ প্যাকেজটির নাম জেন-জি। প্রথম ৩০ দিন বা ১ মাসের জন্য উক্ত সিমের মূল্য হবে ১০০ টাকা। তারপর গ্রাহক সাড়া বিবেচনা করে প্যাকেজটির দাম হ্রাস/বৃদ্ধি করা হতে পারে। তবে কোনো ক্যাম্পেইন ছাড়া প্যাকেজটির মূল্য ১৫০ টাকা হতে পারে।

প্লাগ & প্লে অফারঃ গ্রাহক বায়োমেট্রিক ভেরিফিকেশন করার পর জেন জি সিম অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কিছু অফার পাওয়া যাবে। এগুলো হচ্ছেঃ

  1. -৫ টাকা প্রি-লোডেড ব্যালেন্স, যার মেয়াদ ১৫ দিন।
  2. -১জিবি ফ্রি ডাটা, ৭ দিন মেয়াদ
  3. -১০০ ফ্রি এসএমএস (যেকোনো অপারেটরে), ৭ দিন মেয়াদ

কল রেট এবং অন্যান্য খরচঃ

  1. -ডিফল্ট কলরেটঃ ৫০ পয়সা/মিনিট
  2. -এসএমএস ট্যারিফঃ বাংলায় মেসেজ দিলে ২৫ পয়সা, ইংরেজিতে লিখলে ৪০ পয়সা।
  3. -পালসঃ ১ সেকেন্ড
  4. -ডাটা পে-পার-ইউজঃ ১ টাকা/MB (৫ টাকা পর্যন্ত)

Alljobs প্রিমিয়াম মেম্বারশিপঃ অলজবস (Alljobs) নামের টেলিটকের একটি চাকরি খোঁজার প্ল্যাটফর্ম রয়েছে। নতুন জেন জি প্যাকেজের সাথে Alljobs Premium Membership ১২ মাসের জন্য ফ্রি দেয়া হবে। ফলে alljobs.teletalk.com.bd থেকে চাকরির খোঁজখবর রাখা যাবে সহজেই।

টেলিটক জেন জি সিমে রয়েছে আরও কিছু স্পেশাল অফার

বান্ডল ও ডাটা অফার

নং অফার মূল্য (টাকা) মেয়াদ
২৫ জিবি ৳২৮৩ আনলিমিটেড
২৪ মিনিট+ ১০ এসএমএস ৳১৮ ৩৬৫ দিন

স্পেশাল ডাটা অফার

নং ভলিউম মূল্য মেয়াদ শর্তাবলি
২ জিবি ৳১৭ ৭ দিন ৭ দিনে একবার, মাসে সর্বোচ্চ ৪ বার।
১ জিবি ৳২১ ৩০ দিন
৫ জিবি ৳৪৭ ৭ দিন প্রথম ৩০ দিন গ্রাহক ৫ জিবির সাথে বোনাস১ জিবি সহ মোট ৬ জিবি পাবে।
১০ জিবি ৳৭১ ৭ দিন

কীভাবে টেলিটক জেন জি সিম পাবো?

আপনি যদি ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার এনআইডি কার্ড নিয়ে টেলিটক কাস্টমার কেয়ার অথবা নিকটস্থ সিম বিক্রেতার দোকানে যোগাযোগ করুন। আরও জানতে পারেন টেলিটকের হেল্পলাইন 01500121121 নম্বরে কল করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০