AX2Z IT Solution
২০ নভেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসিফ আকবরের গানে মডেল হলেন সেই ‘ভাইরাল’ কন্যা সিঁথি

আসিফ আকবরের গানে মডেল হলেন সেই ‘ভাইরাল’ কন্যা সিঁথি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ফারজানা সিঁথি। শুধু তাই নয়, সেই আন্দোলনের নানা সময়ে তাকে দেখা গেছে নানা ভূমিকায়। ফলে ভাইরাল কন্যা হিসেবেই পরিচিত পান তিনি। নতুন খবর হলো তাকে এবার মিউজিক ভিডিওতে দেখা যাবে। তা-ও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে। সিঁথির সঙ্গে গানে সহমডেল থাকছেন শেখ সাদী।

গানের কথাগুলো, ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাড়া আজ সব অচেনা।

এদিকে আসিফ আকবরের গানের মডেল হিসেবে যুক্ত হওয়া নিয়ে সিঁথি বলেন, মডেলিং আমি প্রথম করছেন, এমন নয়। আরও পাঁচ বছর আগেই থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছি। আমি বিভিন্ন ব্রান্ডের হয়ে টানা পাঁচ বছর ধরে কাজ করছি। অনেকেই হয়তো নতুন করে আমাকে চিনছেন। কিন্তু পোশাকের অনেক ব্র্যান্ড আমার সঙ্গে কাজ করছে অনেক দিন ধরেই। তাদের ফেসবুক ক্যাম্পেইন থেকে শুরু করে নানা মাধ্যমে পণ্যর মডেলিং করেছি। সেই সূত্রে কিছু কাজও করা হয়েছে।

তবে ভাইরাল হওয়ার পর কাজের পরিধি আরও বেড়েছে উল্লেখ করে তিনি জানান, দেশের স্বৈরাচর সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সবার চেনামুখে পরিণত হয়েছেন। সেই সূত্রেই দেশের নামি এক গায়কের গানের মডেল হয়েছেন কিছুদিন আগে। আসছে ডিসেম্বরে সেই গান আসবে প্রকাশ্যে। তখনই সবকিছু প্রকাশ করা যাবে।

সেই গানের মডেলিং করার পরই আসিফ আকবরের টিম থেকে যোগাযোগ করা হয় সিঁথির সঙ্গে। তার পরই মডেল হিসেবে চূড়ান্ত হন। আসিফের গাওয়া গানে সিঁথির সঙ্গে সহমডেল থাকছেন শেখ সাদী।

গানের সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত‍্য মুখার্জী ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল-হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

এ বিষয়ে আসিফ আকবর বলেন, মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ইচ্ছেরা গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে। ফেমাস হিন্দি গান বুর্জ খলিফা- গানের গায়িকা নিকিতা গান্ধী কো-আর্টিস্ট। গানের রেকর্ডিং হয়েছে আরও পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।

তিনি বলেন, নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন‍্যা ফারজানা সিঁথি এবং তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুরে। ভিডিও পরিচালনা করবে সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০