নয়া চাঁদপুর
৯ জানুয়ারী ২০২৫, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত-৩

চাঁদপুরের ফরিদগঞ্জে আসামি ধরতে যাওয়ার পথে এএসআই অলি উল্লাহ ও গ্রাম পুলিশ এবং সিএনজি চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার ভাটিরগাঁও এলাকায় সিএনজি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, রূপসা এলাকা থেকে দ্রুত গতিতে আসা ট্রাক পুলিশের সিএনজিকে স্বজোরে ধাক্কা দেয়। সিএনজিতে থাকা থানার এএসআই অলি উল্লাহ, গ্রাম পুলিশ সদস্য খোরশেদ আলম ও সিএনজি চালক মোঃ জসিম উদ্দিন মারাত্মক ভাবে আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা ট্রাকটি আটক করে থানায় খবর দিলে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং ট্রাকটি থানায় নিয়ে আসে।
এদিকে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার সিএনজি চালক জসিমকে প্রাথমিক চিকিৎসা দেন এবং এএসআই অলি উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, রূপসা এলাকায় আসামি ধরতে যাওয়ার প্রতি মধ্যে এএসআই অলি উল্লাহসহ তিনজন আহত হয়। আহতদের মধ্যে সিএনজি চালক ও গ্রাম পুলিশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এএসআই অলি উল্লাহর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, বেপরোয়া ট্রাক চালক আলালকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০