
জনতা ব্যাংক পিএলসি কচুয়া শাখার ব্যবস্থাপক এটিএম ফয়েজ উল্লাহকে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জনতা ব্যাংকের কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
কচুয়া বাজার ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক জনতা ব্যাংকের সম্মানিত গ্রাহক শাহাজাহান তালুকদারের সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ব্যবসায়ী প্রিয়তুষ পোদ্দারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রহিমানগর সাত-বাড়িয়া জনতা ব্যাংকের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ, রহিমানগর সাত-বাড়িয়া শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম, জনতা ব্যাংক এরিয়ার অফিসার জাহিদুল ইসলাম, সাত-বাড়িয়া জনতা ব্যাংকের সিনিয়র অফিসার (অবসরপ্রাপ্ত) বাবু বিমল চন্দ্র পোদ্দার, জনতা ব্যাংক কচুয়া শাখার সহকারি ব্যবস্থাপক নজরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া বাজার বিশিষ্ট ব্যবসায়ী, মো. হান্নান, রাকিবুল হাছান,মোঃ নজরুল ইসলাম, আবু সুফিয়ান মিয়াজী , কামরুজ্জামান মানিক , কচুয়া জনতা ব্যাংক পিএলসি শাখার কর্মকর্তা শুভ চন্দ্র সাহা, সাইফুল ইমলাম, তরিকুল ইসলাম, আব্দুর রহমান, প্রমিত সাহা।

অনুষ্ঠানে সংর্বধিত বিদায়ী ম্যানেজার এটিএম ফয়েজ উল্লাহকে সম্মাননা স্মারক প্রদান করেন কচুয়া বাজার ব্যবসায়ীবৃন্দ ও মেসার্স মা ট্রেডাসের স্বত্বাধিকারী প্রিয়তুষ পোদ্দার।
এছাড়া জনতা ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা বিদায়ী ম্যানেজার এটিএম ফয়েজ উল্লাহকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন।
উল্লেখ্য, এটিএম ফয়েজ উল্লাহ ২০২০ সালে কচুয়া জনতা ব্যাংকে যোগদান করেন। যোগদানের পর থেকেই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে গ্রাহকদের সাথে সু-সম্পর্ক বজায় রেখে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন