সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ থেকে
৯ জানুয়ারী ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবুরহাটে ওমরাহ হজ্ব যাত্রীদের মাঝে টিকেট ভিসা হস্তান্তর

নিবন্ধনকৃত বেসরকারি হজ্ব এজেন্সি সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ থেকে পবিত্র ওমরাহ্ হজ্ব পালনের জন্য ২২ জন হজ্ব যাত্রীর হজ্বে যাওয়ার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুরের বাবুরহাট হাজী মোবারক শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এজেন্সির আঞ্চলিক অফিসে হাজীদের মাঝে তাদের টিকেট, ভিসা সহ সকল কাগজাদি হস্তান্তর করা হয়। সেই সাথে সকল হজ্ব যাত্রীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর ডাইরেক্টর আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম কাউসারের সভাপতিত্বে ও হাফেজ মোঃ আব্দুর রহমান নূর এর পরিচালনায় অনুষ্ঠানে বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক হুমায়ুন কবির দুলাল মাল সহ হজ্ব যাত্রীগণ ও বাবুরহাটের বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সকল ওমরাহ্ হজ্ব যাত্রীদের জন্য দোয়া পরিচালনা করেন বাবুরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও আল জামিয়াতুল ইসলামিয়া শামসল উলূম মহামায়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মুফতি ফারুক আহমেদ।
উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন হাজীরা।
সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর ডাইরেক্টর আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম কাউসার জানান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ওমরাহ্ ও হজ্ব যাত্রীদের ভিসা এবং রিটার্ন এয়ার টিকেট, তিন বেলা সুস্বাদু বাংলাদেশী খাবারের ব্যবস্থা, হেলথ ইন্স্যুরেন্স, মক্কায় হারাম থেকে ও মদিনা মসজিদে নববী থেকে হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেলে থাকার ব্যবস্থা, মক্কা মদিনা জিয়ারা, ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শনের ব্যবস্থা রয়েছে। কেউ যদি উক্ত ওমরা হজ্ব গ্রুপে যুক্ত হতে চান তাহলে সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর আঞ্চলিক কার্যালয় বাবুরহাট হাজী মোবারক শপিং কমপ্লেক্সের ২য় তলায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও বিস্তারিত জানতে ০১৮৪০৬২৭৩৮৯ এই নম্বরে যোগাযোগ করা যাবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০