লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি জননেতা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন ৫ অগাস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়!
অন্তর্বর্তীকালীন সরকার দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে নির্বাচনের জন্য একটি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে ,জনগণের সরকার দেশে প্রতিষ্ঠিত হবে এটাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য। আমাদের মূল দাবি হলো নির্বাচন পদ্ধতির পূর্ণ সংস্কার গতানুগতিক নির্বাচন পদ্ধতি নয় বরং (PR)বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে আগামী নির্বাচন হতে হবে।
আওয়ামী ফ্যাসিস্ট দেশ ত্যাগ করার পর একটি সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগে রাষ্ট্র সংস্কারের কাজে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে দেশবাসী পুনরায় ফুঁসে উঠবে এবং তাদের সমুচিত জবাব দিবে ।
আগামী নির্বাচন এ দেশবাসীর জন্য একটি মাইলফলক হয়ে থাকবে । জাতী আজ ঐক্যবদ্ধ, তিপ্পান্ন বছর অনেক শাসকের হাত বদল হয়েছে অনেক শাসকের শাসনও দেখেছে ।এখন আর পুরাতন সেই ঢোল বাজিয়ে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। নির্বাচনের আগেই ক্ষমতার নেশায় একটি দল মাতাল হয়ে সারাদেশে দলীয় প্রভাব বিস্তার করার জন্য নিজ দলের মধ্যে হানাহানি মারামারি বাড়ি ঘর আগুন আর দখলদারির সেই নোংরা রাজনীতি করে যাচ্ছে।
সাধারণ খেটে খাওয়া নিরীহ মানুষ আজ শঙ্কিত অবস্থায় জীবন যাপন করছে। ইউনিয়ন পরিষদ সহ সকল জায়গায় একটি দল আদিপত্য বিস্তার করে চলেছে ।আমি মনে করি বিগত ১৫ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমানে কোন দলীয় সরকার ক্ষমতায় নেই, তাই সকল দলকে সমানভাবে মূল্যায়ন করতে হবে ।কোন দল কতটুকু বড় হয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তা প্রমাণিত হবে।
অতএব কোন ইউনিয়ন পরিষদ থেকে ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে যদি বৈষম্য করা হয় তাহলে ঐক্যবদ্ধ ভাবে আবার নব্য সেই জালেমদের প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।
লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
আমরা মনে করেছিলাম আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো কিন্তু আজ তার কোন লক্ষণ আমরা দেখছি না। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। তাই ইসলামকেই আগামী রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। এছাড়া জাতি শান্তি ও মুক্তির পথ দেখাবেনা। এ ব্যাপারে জাতি আজ ঐক্যবদ্ধ। কারণ ইসলাম পরীক্ষিত একটি আদর্শ। ইসলাম ক্ষমতায় আসলে হানা হানি মারামারি চাঁদাবাজি লুটপাট জুলুম নির্যাতন মাদক শূন্যের কোঠায় নেমে আসবে।
তাই, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে ইসলামের সেই সু-মহান আদর্শকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০নং মডেল লক্ষীপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
লক্ষীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মনির হোসেন দেওয়ানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ জামাল গাজী সোহাগ, চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার মোঃ বেলাল হোসেন, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল্লাহ, যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক শেখ মুহাম্মাদ হাবীবুর রহমান, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ, লক্ষ্মীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের উপদেষ্টা এ কে মোক্তার হোসাইন।
এছাড়াও সমাবেশে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে
১
চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ
২
কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল