নয়া চাঁদপুর
১৬ অগাস্ট ২০২৫, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে হাইকোর্টের স্থিতাবস্থা (স্টে অর্ডার) অমান্য করে তিন পরিবারের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাদের বিরুদ্ধে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন কালু হাওলাদার, শাহাদাত হাওলাদার, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী নেতা এডভোকেট সালেহ আহম্মেদ ও তার ছেলে এডভোকেট হাসিব, শেখ হাবিবুর রহমানের ছেলে দুলাল, গুয়াখোলার আলমগীর, আউয়ালসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জন সন্ত্রাসী।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, মৃত হাজি আব্দুল মান্নান ঢালির বাড়ি, প্রবাসী আলহাজ হারুন মিয়ার বাড়ি এবং মেজর আকাশের বাড়িসহ ১৩ শতক জমির উপর থাকা স্থাপনা কোনো নোটিশ ছাড়াই ভেক্যু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় হাইকোর্টের আদেশের কপি দেখালেও হামলাকারীরা তা উপেক্ষা করে।

ধ্বংসযজ্ঞের পাশাপাশি বাড়ির আসবাবপত্র, চাল-ডাল, কাপড়, নগদ টাকা, প্রায় ৪ ভরি সোনার গয়না, বৈদ্যুতিক পণ্য এবং তিনটি দোকানের মালামাল লুটে নেয় হামলাকারীরা। এমনকি বাড়ি ধ্বংসের সময় বেরিয়ে আসা রডগুলোও নিয়ে যায় তারা। ঘটনাস্থলে দুটি পবিত্র কোরআন শরীফ অবমাননারও অভিযোগ উঠেছে, যার মধ্যে একটি ছিল মৃত মান্নান ঢালির সৌদি সরকার থেকে প্রাপ্ত হজ উপহার।

অভিযোগে বলা হয়, স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু কালু হাওলাদার, শাহাদাত হাওলাদার, চাঁদপুর জেলা জামায়াত নেতা এডভোকেট সালেহ আহম্মেদ, তার ছেলে এডভোকেট হাসিব, শেখ হাবিবুর রহমানের ছেলে দুলাল, গুয়াখোলার আলমগীর, আঊয়ালসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জন সন্ত্রাসী হামলায় অংশ নেয়।

ভুক্তভোগীরা জানান, মৃত হাজি আব্দুল মান্নান ঢালির বাড়ি, প্রবাসী আলহাজ্ব হারুন মিয়ার বসতবাড়ি এবং মেজর আকাশের বাড়ি উচ্ছেদের নামে গুঁড়িয়ে দেওয়া হয়। হাইকোর্টের স্থিতাবস্থার আদেশের কপি দেখানো হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে। উচ্চ আদালতের আদেশ গোপন করে নিম্ন আদালতের ভিন্ন আদেশ দেখিয়ে কোনো আগাম নোটিশ ছাড়াই প্রায় ১৩ শতক জমির স্থাপনা ধ্বংস করা হয়।

অভিযুক্তরা নগদ টাকা, চার ভরি সোনার গয়না, চাল–ডাল, কাপড়, বৈদ্যুতিক পণ্য, দোকানের মালামাল, এমনকি বাড়ি ভেঙে বের হওয়া রডও লুটে নেয়। বসতঘরের আসবাব, ঘটিবাটি থেকে শুরু করে সব মালামাল নিয়ে যায়। অভিযোগে বলা হয়, তারা পবিত্র কোরআন শরীফ অবমাননা করে—একটি কপি মৃত মান্নান ঢালী সৌদি সরকার থেকে হজের সময় উপহার পেয়েছিলেন এবং অন্যটি তার স্ত্রীর ছিল—যা তারা পায়ে মাড়িয়ে ফেলে।

চার দশকের বেশি সময় ধরে ওই জমিতে বসবাসকারী পাঁচটি পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ভুক্তভোগীরা জানান, অস্ত্রধারী ৫০–৬০ জন হামলাকারী নারী, শিশু, বৃদ্ধ—কাউকেই রেহাই দেয়নি। প্রাণভয়ে পরিবারগুলো পাশের বাড়িতে আশ্রয় নেয়। দুই দিন ধরে চলা এই তাণ্ডবের সময় দেখার কেউ ছিল না বলেও অভিযোগ করেছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০