AX2Z IT Solution
১৬ নভেম্বর ২০২৩, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭২ শতাংশ তরুণ ভোট দিতে আগ্রহী

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে দেশের ৭২ শতাংশ তরুণ ভোট দিতে আগ্রহী।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) এর এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। রাজধানীর মহাখালীর মেডোনা সেন্টারে আনুষ্ঠানিকভাবে জরিপের ফলাফল তুলে ধরা হয়।

বিওয়াইএলসি প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের আগে তরুণদের নিয়ে এই জরিপ পরিচালনা করে থাকে। সমসাময়িক বাংলাদেশে যুব সমাজের অবস্থান এবং ভবিষ্যৎ চিন্তা নিয়ে বিওয়াইএলসি ও ব্র্যাক সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) যৌথভাবে এই জরিপটি করে। এবারের জরিপটি ১৬ থেকে ৩৫ বছর বয়সী ৫ হাজার ৬০৯ জনের ওপর পরিচালনা করা হয়েছে।

জরিপের ফলাফলে দেখা যায়, দেশে আগামীতে যেকোনো নির্বাচনে ৭৪ শতাংশ তরুণ ভোট দিতে চান। এর মধ্যে ৭২ শতাংশ তরুণ আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চান।

এ ছাড়া ৮৮ দশমিক ৮ শতাংশ তরুণ চান দেশে দুর্নীতি রোধ করা হোক। এটা তাদের প্রধান চাওয়া। ৬৭ দশমিক ৩ শতাংশ তরুণ চান বেকারত্ব দূর হোক ও দক্ষতাকেন্দ্রিক চাকরির বাজার তৈরি হোক। একইসঙ্গে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, দক্ষতা অনুযায়ী চাকরি না পাওয়া, চাহিদা অনুযায়ী শিক্ষা না পাওয়া, উদ্ভাবনী প্রযুক্তির ঘাটতিসহ প্রভৃতি কারণে দেশের ৪২ শতাংশ তরুণ দেশের বাইরে চলে যেতে চান। আবার কাঙ্ক্ষিত পরিবর্তন এলে ৮৫ শতাংশ যুবকই দেশে ফিরে আসতে চান। অন্যদিকে ৬০ শতাংশ তরুণ দেশকে নিয়ে আশাবাদী।

এ বিষয়ে বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ বলেন, আমাদের এই জরিপ কারও পক্ষে কিংবা বিপক্ষে নয়। যারা সিদ্ধান্ত নেন তাদের কাছে বিষয়গুলো তুলে ধরাই আমাদের উদ্দেশ্যে। এতে করে তাদের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০