AX2Z IT Solution
১৭ নভেম্বর ২০২৩, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদম তমিজিকে গ্রেপ্তারে অভিযান চলছে : র‌্যাব

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেরসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

এর আগে, বৃহস্পতিবার রাতে আদম তমিজীকে গ্রেপ্তার করতে তার গুলশানের বাসা ঘিরে রেখেছিল র‍্যাব। কিন্তু তিনি আত্মহত্যার হুমকি দেওয়ায় গ্রেপ্তার না করেই ফিরে এসেছিল র‍্যাব সদস্যরা। তবে তার বাসটি এখনও র‌্যাবের নজরদারিতে রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে খন্দকার আল মঈন জানান, আদম তমিজির বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে একটু সময় লাগলেও আইনের আওতায় আনা হবে। তাকে গ্রেপ্তারে গোয়েন্দারাও কাজ করছে।

এর আগে, গত ১৩ নভেম্বর রাত ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন আদম তমিজী হক। দেশে ফিরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আদম তমিজী হক বলেন, বিমানবন্দরে পৌঁছানোর পর আমাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়নি। বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে একটি অফিসে ৩ ঘণ্টা বসিয়ে রেখেছিল। বিমানবন্দরের অফিসে বসে থাকাকালীন আমি কয়েকবার তাদের সঙ্গে মেজাজ হারিয়েছি তবে তারা কখনই আমাকে অসম্মান ব্যবহার করেনি। আমি এখন নিরাপদ এবং বাড়িতে আছি।

এর আগে, গত সেপ্টেম্বরে আদম তমিজী ফেসবুকে লাইভে এসে অভিযোগ করেন, গাজীপুরের একজন প্রতিমন্ত্রী তার ব্যবসা বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন, তাকে তার ব্যবসার সুরক্ষার জন্য বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য করছেন। এ ছাড়া ফেসবুকে লাইভে এসে তিনি নিজের পাসপোর্ট পুড়িয়ে ফেলেন। একই সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নানান অবমাননাকর মন্তব্য করেন তিনি। এর ফলে তাকে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০