AX2Z IT Solution
১৭ নভেম্বর ২০২৩, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলালিংকের ২ হাজার টাওয়ার কিনছে সামিট গ্রুপ

১ হাজার ১০০ কোটি টাকায় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের দুই হাজার টাওয়ার কিনছে সামিট গ্রুপের মালিকানাধীন সামিট টাওয়ার্স লিমিটেড।

গত বুধবার দুই প্রতিষ্ঠানের মধ্যে এ–সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

বাংলালিংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় সামিট টাওয়ার্সকে বাংলালিংক দুই হাজার টাওয়ারের মালিকানা হস্তান্তর করবে। আর চুক্তিটি হয়েছে বিটিআরসির টাওয়ার শেয়ারিং নীতিমালার আওতায়। টাওয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ প্রাথমিকভাবে বাংলালিংকের আর্থিক প্রতিশ্রুতি পূরণ ও কোম্পানির ডিজিটাল সম্প্রসারণে ব্যয় করা হবে।

বর্তমানে বাংলালিংকের ৬ হাজার ৩৪টি টাওয়ার রয়েছে। সেখান থেকে এক তৃতীয়াংশ সামিট টাওয়ারে স্থানান্তর করবে, যার ফলে বাংলাদেশি কোম্পানির ব্যবস্থাপনায় সাইটের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে যাবে।

বাংলালিংকের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে— সামিট টাওয়ার্সের সঙ্গে কৌশলগত এই যৌথ উদ্যোগ বাংলালিংকের জন্য বিশেষ একটি পদক্ষেপ। এটি বাংলালিংকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর পাশাপাশি উন্নত ও পরিবেশবান্ধব সেবা নিশ্চিত করবে।

সামিটের নতুন টাওয়ার অধিগ্রহণের ফলে দেশের টাওয়ার ব্যবসায় প্রতিযোগিতা আরও বাড়বে। বর্তমানে এই সেক্টরের মার্কেট লিডার ইডটকো বাংলাদেশ। বর্তমানে তাদের ১৫ হাজার ৯৫৫টি টাওয়ার রয়েছে। এ ছাড়া এটি অন্যান্য টেলিকম কোম্পানির ২ হাজারের বেশি সাইট পরিচালনা করে। তবে সামিট কমিউনিকেশনসের একটি শক্তিশালী ফাইবার নেটওয়ার্ক ও সাবমেরিন কেবল লাইসেন্স আছে। এর ফলে বাজারে তারা শক্তিশালী অংশীদার হিসেবে আবির্ভূত হবে।

এ বিষয়ে সামিট কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম বলেন, টাওয়ার, ফাইবার ও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আমরা সমন্বিত যোগাযোগ অবকাঠামো গড়ে তুলব ও ওয়ান স্টপ সার্ভিস প্রদান করব। নতুন টাওয়ারের মাধ্যমে আমরা বাংলালিংকের পাশাপাশি অন্যান্য অপারেটরকেও সেবা দেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০