AX2Z IT Solution
১৮ নভেম্বর ২০২৩, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষদিনেও সাড়া দেয়নি বিএনপিসহ ৩৪ দল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানাতে নির্বাচন কমিশন (ইসি) ৪৪টি দলকে চিঠি দিলেও বিএনপিসহ ৩৪টি দল কোনো সাড়া দেয়নি।

শনিবার (১৮ নভেম্বর) ছিল জোটবদ্ধভাবে নির্বাচন করতে এবং কার স্বাক্ষরে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে নির্বাচন কমিশনকে তা জানানোর শেষ দিন। কিন্তু এদিন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আওয়ামী লীগসহ মাত্র ১০টি দল ইসিতে চিঠি দিয়েছে।

দলগুলো হলো- আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জাপা), বিকল্পধারা বাংলাদেশ, তৃণমূল বিএনপি ও গণতন্ত্রী পার্টি। এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার জন্য ইসিকে চিঠি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি (জাপা) ও বিকল্পধারা বাংলাদেশ।

অন্যদিকে বিএনপি নেতাদের বলছেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা নেই। সে কারণে ইসির পদক্ষেপে নজর রাখলেও তাদের কোনো প্রতিক্রিয়া নেই।

দলটির সহ-দপ্তরসম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, আমরা তো এই নির্বাচন কমিশন মানি না। আমাদের দাবি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। সুতরাং বর্তমান নির্বাচন কমিশন কী চিঠি দিলো না দিলো, সেটা আমাদের কাছে কোনো বিষয় না।

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, শনিবার আমাদের জোটবদ্ধ আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল। আওয়ামী লীগ চিঠি দিয়ে জানিয়েছে তারা জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর সভাপতির স্বাক্ষরে তারা নমিনেশন দেবে। এ ছাড়া জাপার দুটি চিঠি এসেছে। জিএম কাদের বলেছেন কার স্বাক্ষরে মনোনয়ন হবে। আর রওশন এরশাদ বলেছেন তারা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে ভোট করবেন। এখন কারটা আমলে নেওয়া হবে, সেটা কমিশন দেখবে।

এর আগে, গত ১৬ নভেম্বর ইসি’র উপসচিব (নির্বাচনী সহায়তা ও সমন্বয়) মো. মাহবুব আলম শাহ বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলের সভাপতি-মহাসচিব বরাবর ই-মেইলের মাধ্যমে চিঠি দিয়েছিল। চিঠিতে ১৮ নভেম্বরের মধ্যে দলগুলোকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাতে বলা হয়েছিল।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০