AX2Z IT Solution
১ জানুয়ারী ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুগ ডালের হালুয়া তৈরি করার পদ্ধতি

শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। বাড়িতে নানারকম মিষ্টি জাতীয় খাবার তৈরির ধুম লেগে যায়। গরম কাপড় পেঁচিয়ে, ধোঁয়া ওঠা গরম পিঠা বা মিষ্টান্ন খাওয়ার মজাই আলাদা। তার উপর নতুন বছর শুরু হলো আজ। নতুন বছর শুরু করার শুভ পদক্ষেপ কি মিষ্টি ছাড়া চলে! এই সুবর্ণ সুযোগে চলুন জেনে নেওয়া যাক, স্বাস্থ্যকর ও স্বাদে অনন্য- মুগ ডালের হালুয়া তৈরি করার পদ্ধতি।

উপকরণ:

-১ কাপ হলুদ মুগ ডাল (৪-৬ ঘণ্টা ভিজিয়ে রাখা)

-১/৪ কাপ চিনি ( ডায়াবেটিস ও হৃদরোগীদের জন্য চিনির বিকল্প হিসেবে স্টেভিয়া বা পছন্দমতো অন্যকিছু ব্যবহার করতে পারেন)

-২ টেবিল চামচ ঘি

-১/২ চা চামচ এলাচ গুঁড়া

-১ চিমটি জাফরান স্ট্র্যান্ড

-কুচি করে কাটা বাদাম (বাদাম, পেস্তা)

প্রস্তুত প্রণালী:

*ভেজানো মুগ ডাল ভালো করে ধুয়ে নিন। ব্লেন্ডারে বা পাটায় পিষে নিন। শিলপাটায় মসৃণভাবে বেটে নিলে বেশি ভালো।

*একটি নন-স্টিক প্যানে ১ টেবিল চামচ ঘি গরম করুন। সেখানে বেটে রাখা মুগ ডাল ঢেলে দিন।

*অল্প থেকে মাঝারি আঁচে মুগ ডালের পেস্ট রান্না করতে থাকুন। ক্রমাগত নাড়তে থাকবেন, নয়তো প্যানে লেগে যাবে।

*প্রায় ১৫-২০ মিনিট এভাবে রান্না করে নিন। মুগ ডাল সোনালি বাদামী রঙ হওয়া অবধি রান্না চালিয়ে যান। এই পর্যায়ে সুগন্ধ বের হতে শুরু করবে।

*একটি আলাদা প্যানে বাকি ঘি গরম করে নিন। তাতে এলাচ গুঁড়া দিয়ে হালকা ভেজে নিন। এই মিশ্রণ, ডালে যোগ করে ভালো করে মিশিয়ে নিন।

*স্বাদ অনুযায়ী চিনি (বিকল্প-স্টেভিয়া বা সুগার ফ্রি) যোগ করে নিন। ডালের সাথে ভালোভাবে না মেশা যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

*কেশর ব্যবহার করলে আগে থেকেই অল্প গরম পানিতে এক চিমটি নিয়ে ভিজিয়ে রাখুন। রঙ ছাড়লে হালুয়ায় মিশিয়ে দিন। কেশর ব্যবহার করলে হালুয়ায় সুন্দর রঙ এবং গন্ধ আসে।

*কাটা বাদাম দিয়ে সাজিয়ে গরম পরিবেশন করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০