AX2Z IT Solution
১০ জানুয়ারী ২০২৪, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরের এক গৃহবধুর একসাথে পাঁচ সন্তানের জন্ম

চাঁদপুরের এক গৃহবধুর একসাথে পাঁচ সন্তানের জন্ম

বিয়ের ৮ বছর পর একে একে পাঁচ সন্তান জন্ম দিয়েছেন চাঁদপুরের সৌদি প্রবাসীর স্ত্রী রুমা আক্তার (২৬)। সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগে দেড় ঘণ্টার ব্যবধানে স্বাভাবিকভাবেই তাদের জন্ম হয়। এর তত্ত্বাবধানে ছিলেন গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজমা হকের নেতৃত্বে একদল চিকিৎসক।

অধ্যাপক নাজমা হক বলেন,পাঁচ নবজাতকের মধ্যে তিনটি ছেলে, দুটি মেয়ে। এদের মধ্যে জন্মের সময় একটি মেয়ে শিশু মৃত ছিল। বাকি তিন ছেলে এক মেয়েকে নবজাতক বিভাগে ভর্তি করা হয়েছে। মাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি সুস্থ আছেন।

তিনি আরও বলেন, প্রসূতি রুমা আক্তার রোববার রাতে হাসপাতালে ভর্তি হন। সকালে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তিনি বলেন, বিয়ের দীর্ঘ ৮ বছর পর এই প্রথম সন্তান জন্ম দিলেন রুমা।

চিকিৎসক জানান, শিশুগুলো অপরিপক্ব অবস্থায় ২৯ সপ্তাহে জন্মগ্রহণ করেছে। তাদের ওজনও কম। তাদেরকে নবজাতক বিভাগের নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে। চাঁদপুর সদরের দাশাদী গ্রামের প্রবাসী শহিদ মোল্লার স্ত্রী রুমা।

একসঙ্গে একাধিক সন্তান জন্ম দেওয়ায় রুমা আক্তারের স্বজনরা খুবই আনন্দিত। তার বোন, মা ও ভগ্নিপতি সবাই তার পাশে রয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০