AX2Z IT Solution
২১ জানুয়ারী ২০২৪, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শৈত্যপ্রবাহের কারণে তিন জেলার স্কুল বন্ধ

তীব্র শীতের সঙ্গে শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় নওগাঁ, কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে তিন জেলার শিক্ষা অফিস।

নওগাঁ শিক্ষা অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার জেলার তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল। এ পরিস্থিতিতে আগামীকাল সোমবার জেলার সব মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হল। জানা গেছে, এদিন তীব্র-শীত ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে নওগাঁর জনজীবন।

কুড়িগ্রাম শিক্ষা অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার জেলায় তাপমাত্রা কমে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। যে কারণে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের বাড়িতে বসে লেখাপড়া করার জন্য বলা হল। এদিন কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

জয়পুরহাট শিক্ষা অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলে শ্রেণী পাঠদান বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

এদিকে একই কারণে গতকাল রাজশাহী জেলায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়। যে নির্দেশনা আজও অব্যাহত আছে।

এর আগে গত ১৬ জানুয়ারি দেশে চলমান শৈত্যপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০