AX2Z IT Solution
১৭ নভেম্বর ২০২৩, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যা যা থাকছে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে

আর মাত্র এক ম্যাচের অপেক্ষা। এরপরই নির্ধারণ হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের চ্যাম্পিয়ন।

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই মহাযজ্ঞের।

ঘরের মাঠে বৈশ্বিক আসরের শিরোপার জন্য লড়বে স্বাগতিক ভারত। আর সেখানে জাঁকজমক থাকবে না, তা কি হয়? ভারতীয় গণমাধ্যমের খবর, ফাইনালের আগে সমাপনী অনুষ্ঠানে থাকছে বেশ কিছু চমক।

গত ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ৫০ ওভারের মহারণের উদ্বোধন হয়েছিল। কিন্তু নানান ধরনের আশঙ্কায় সে সময়ে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তবে গত ১৪ অক্টোবর একই ভেন্যুতে ভারতও পাকিস্তানের মধ্যকার ম্যা চের আগে হয়েছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে অরিজিৎ সিং, সুনিধি চৌহান, শঙ্কর মহাদেবনরা পারফর্ম করেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠানেও ব্যবস্থা থাকছে যথেষ্ট জাঁকজমকের। এমনকি ফাইনাল দেখতে প্রধান অতিথি হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদে উপস্থিত থাকতে পারেন। গুঞ্জন রয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হচ্ছে।

এ ছাড়া ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনিকেও ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে। শচীন টেন্ডুলকারও উপস্থিত থাকছেন।

সেমিফাইনালের মতোই ফাইনালের গ্যালারিতে থাকবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।

সমাপনী পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে বলিউড গায়ক প্রীতম থেকে বিখ্যাত ব্রিটিশ গায়িকা দুয়া লিপার পারফর্ম করার কথা রয়েছে। তবে এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণ ভারতের বিমানবাহিনীর ‘সূর্যকিরণ অ্যা রোবেটিক টিমের’ শো। ‘সূর্যকিরণ অ্যা রোবেটিক টিম’ মূলত দেশটিতে ‘এয়ার শো’ করে থাকে।

জানা গেছে, ফাইনাল শুরুর আগে ‘সূর্যকিরণ অ্যা রোবেটিক টিম’ ১০ মিনিট পারফর্ম করবে। আজ থেকে এর মহড়াও শুরু হয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০