AX2Z IT Solution
১১ জানুয়ারী ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলতি বছরই বিসিবি ছাড়ার চেষ্টা করব: পাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। নির্বাচিত হয়ে আরেকটা সুখবর পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মন্ত্রিসভায়। বুধবার (১০ জানুয়ারি) রাতে এই খবর ছড়িয়ে পড়ার পরই তার বিসিবি সভাপতি পদে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

বঙ্গভবনে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একটি বেসরকারি চ্যানেলের প্রশ্নের জবাবে সে রহস্যের উপর থেকে পর্দা সরিয়েছেন পাপন। সাফ জানিয়ে দিয়েছেন, বিসিবি সভাপতি পদে এটাই তার সর্বশেষ মেয়াদ। মেয়াদ অনুযায়ী আগামী বছর পর্যন্ত দায়িত্বে থাকার কথা তার। কিন্তু সম্ভব হলে তার আগেও যে ছেড়ে দিতে পারেন।

একইসঙ্গে বিসিবি সভাপতি এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার বিষয়ে প্রশ্ন করা হলে পাপন বলেন, ‘সামনের বছর তো এমনিতেই ছাড়তাম, চেষ্টা করব এটা এই বছরই ছাড়া যায় কিনা।’

কিন্তু সভাপতির পদ ছাড়া নিয়ে যে জটিলতা আছে সেটাও পরিস্কার করেছেন বিসিবি কর্তা, ‘আইসিসির আবার কিছু নিয়ম-কানুন আছে। ওদের বেশকিছু কমিটিতে আমি আছি, বিশেষ করে (কিছু কমিটিতে) চেয়ারম্যানের দায়িত্বেও আছি। ওরা আবার হঠাৎ করে এটা পরিবর্তন করে না।’

এক্ষেত্রে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিতের উদাহরণ টেনে পাপন যোগ করেন, ‘আপনারা শ্রীলঙ্কার ঘটনা দেখেছেন, তারা কিন্তু হঠাৎ নতুন কাউকে আনা অনুমোদন করে না। মেয়াদ পূর্ণ করতে হয়।’

তবে এরপরও নিজের পক্ষ থেকে এই বছরই বিসিবি সভাপতির পদ ছাড়তে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন এই ক্রিকেট সংগঠক।

উল্লেখ্য, গত বছর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি পদে ‘আর সর্বোচ্চ এক বছর’ থাকার কথা বলেছিলেন নাজমুল হাসান পাপন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০