AX2Z IT Solution
১৮ নভেম্বর ২০২৩, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব পর্যটন দিবস আজ

বিশ্ব পর্যটন দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দিবসটি। বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন সংস্থা।

দিবসটির এবারের প্রতিপাদ্য-‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’।

পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এই দিবসের লক্ষ্য। দিবসটি উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৭টায় আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামনের সড়কে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে।

এদিকে, পর্যটন দিবসে সারা দেশের ইতিহাস-ঐতিহ্যকে এক ছাদের নিচে আনতে চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়। বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিইও আবু তাহের মুহাম্মদ জাবের গণমাধ্যমকে বলেন, ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর এ উৎসবে এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করবে বিভিন্ন জেলার পর্যটন পণ্য ও সেবা প্রদানকারীরা।

দেশব্যাপী পর্যটনের বিভিন্ন অফার ও আয়োজন থাকবে এ উৎসবে। আগামীর বাংলাদেশে তাদের আকর্ষণীয় ট্যুর প্ল্যান তৈরি করতে এ উৎসব দর্শনার্থীদের সহায়তা করবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০