AX2Z IT Solution
২৬ জানুয়ারী ২০২৪, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নাইট্রোজেন গ্যাস দিয়ে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

প্রথমবার নাইট্রোজেন প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর করল যুক্তরাষ্ট্র (সংগৃহীত ছবি)

মাত্র এক হাজার ডলারের বিনিময়ে নারীকে হত্যায় নাইট্রোজেন গ্যাস প্রয়োগের মাধ্যমে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বে প্রথমবারের মতো কোনো ব্যক্তির এ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এই পদ্ধতিতে মৃত্যুদণ্ডটি কার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের হত্যা মামলার দোষী সাব্যস্ত আসামি কেনেথ ইউজিন স্মিথকে নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর আটকাতে দেশটির সুপ্রিম কোর্ট এবং নিম্ন আপিল আদালতে আপিল করেন কেনেথ স্মিথের আইনজীবীরা, কিন্তু তা খারিজ হয়ে যায়।

খারিজের পর কেনেথের আইনজীবীরা বলেছিলেন, নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিষ্ঠুরতা এবং অস্বাভাবিক শাস্তির সমান। মাস্কের মাধ্যমে তাকে যখন নাইট্রোজেন গ্যাস শুষে নিতে বলা হবে, স্মিথ নিজের বমির গন্ধেই দমবন্ধ হয়ে মারা যাবে।

এদিকে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিটি নিয়ে জাতিসংঘের মানবাধিকার সংগঠনও দণ্ড কার্যকর স্থগিত করার দাবি জানায়। তবে দেশটির শীর্ষ আদালত মার্কিন সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়ে বৃহস্পতিবার কেনেথ স্মিথের মৃত্যুদণ্ড কার্যকর করে।

প্রসঙ্গত, ১৯৮৮ সালে স্মিথ এবং তার সঙ্গী মাত্র এক হাজার ডলারের বিনিময়ে এক নারীকে হত্যা করেন। ১৯৮৯ সালে তাদের দুজনকে এ হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০