বিশ্বজুড়ে অচল হয়ে পড়ল ফেসবুক। ব্যবহারকারীরা লগ-ইন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। আবার যেসমস্ত ব্যবহারকারী আগে থেকে লগ-ইন করে ছিলেন তারা ‘Facebook Session Expired Issue’ মেসেজ দেখতে পাচ্ছেন। রাত ৯টা নাগাদ এই সমস্যা দেখা দিয়েছে। যদিও ফেসবুক এর তরফে সমস্যা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।
ইতিমধ্যেই বহু ফেসবুক ব্যবহারকারীরা তাদের সমস্যার কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে। তাদের অভিযোগ, তারা অ্যাকাউন্টে লগ-ইন করার চেষ্টা করলেও ‘Unable to Log in, An Unexpected error Occurred..’ মেসেজ দেখতে পাচ্ছেন। ফলে কোনোভাবেই অ্যাকাউন্টে লগ-ইন করা সম্ভব হচ্ছে না।
ওয়েবসাইট ট্র্যাকার ওয়েবসাইট ডাউনডিটেক্ট-এর রিপোর্ট অনুযায়ী, রাত ৯টা ৫ মিনিট থেকে ফেসবুকে সমস্যা দেখা দেয়। বিশ্বের বহু মানুষ ইতিমধ্যেই ওয়েবসাইটে সমস্যার কথা জানিয়েছে। ফেসবুক এর অ্যাপ ও ডেস্কটপ উভয় ভার্সনেই সমস্যা দেখা দিয়েছে।
যদিও ফেসবুক এর তরফে এখনও এই সমস্যার বিষয়ে কিছু জানানো হয়নি। আশা করা হচ্ছে এটি সার্ভার জনিত কোনো সমস্যা এবং শীঘ্রই কোম্পানির ইঞ্জিনিয়ার টিম সমস্যার সমাধান করবে।
মন্তব্য করুন