AX2Z IT Solution
২৯ ডিসেম্বর ২০২৪, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসেঞ্জারে এলো এইচডি ভিডিও কল ফিচার, আসছে ব্যাপক পরিবর্তন ও নতুন ফিচার

ফেসবুক মেসেঞ্জারে সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে মেটা। এর মধ্যে এইচডি ভিডিও কল, নয়েজ রিডাকশন, এবং এআই ভিডিও ব্যাকগ্রাউন্ড অন্যতম। আরও থাকছে ভয়েস এবং ভিডিও মেইল। এদের প্রত্যেকটি ফিচারই বেশ উপকারে আসবে ব্যবহারকারীদের। চলুন জেনে নিই সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত।

প্রথমেই জানা যাক এইচডি ভিডিও কল নিয়ে। ইউটিউবের কল্যাণে আমরা সবাই মোটামুটি জানি এইচডি ভিডিওতে উচ্চমানের ঝকঝকে ছবি ও উন্নত শব্দ উপভোগ করা যায়। এইচডি ভিডিও কলে আপনি ফোনের ক্যামেরার সেলফি তোলার মত সুন্দর ভিডিও কল উপভোগ করতে পারবেন। তবে এক্ষেত্রে কলের উভয় প্রান্তে থাকা ব্যক্তির ফোনের ইন্টারনেট স্পিড ভাল হতে হবে।

ওয়াইফাই দিয়ে মেসেঞ্জারে ভিডিও কল করলে স্বয়ংক্রিয়ভাবেই এইচডি কল ফিচার চালু হয়ে যাবে। তবে মোবাইল ডাটা ব্যবহার করলে ভিডিও কোয়ালিটি নরমাল থাকবে। সেক্ষেত্রে কল সেটিংস থেকে এইচডি সুবিধা চালু করে নেওয়া যাবে।

ভিডিওর গ্রাফিক্সের পাশাপাশি কলের সাউন্ড কোয়ালিটিতেও আসছে উন্নতি। মেসেঞ্জারে এখন অ্যাপের মধ্য থেকেই নয়েজ রিডাকশন হবে। অর্থাৎ আপনি কলে কথা বলার সময় আশেপাশের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত শব্দ এখন মেসেঞ্জার নিজেই কল থেকে মুছে দেবে যার ফলে কলের অপর প্রান্তে থাকা ব্যক্তি আপনার কথা আরও ভালভাবে শুনতে পারবেন।

ভিডিও কলে নিজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে এআই দ্বারা তৈরি কাস্টম ব্যাকগ্রাউন্ড ব্যবহারের সুবিধাও চালু করেছে মেসেঞ্জার। এতে আপনি অনেকটা জুম কলের মতই ভার্চুয়াল ব্যকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন।

এবার জানা যাক ভয়েস মেইল ও ভিডিও মেসেজ সম্পর্কে। আপনি কাউকে ফেসবুক মেসেঞ্জারে কল করলে তিনি যদি কলটি রিসিভ করতে না পারেন সেক্ষেত্রে মেসেঞ্জারের কল স্ক্রিনেই আপনাকে নতুন একটি অপশন দেখানো হবে। সেখান থেকে আপনি চাইলে তখনই একটি ভয়েস মেসেজ কিংবা ভিডিও মেসেজ রেকর্ড করে উক্ত ব্যক্তিকে পাঠাতে পারবেন। এটা অনেকটা মোবাইল নম্বরে কল করলে যেভাবে ভয়েস মেইল পাঠানো যায় সেভাবে কাজে লাগবে।

আশা করি খুব দ্রুতই সকল মেসেঞ্জার ব্যবহারকারীর কাছে নতুন ফিচারগুলো পৌঁছে যাবে। আপনার ফোনে এই সুবিধাগুলো এসেছে কিনা তা জানতে মেসেঞ্জার আপডেট করে কল ফিচারটি ব্যবহার করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০