নয়া চাঁদপুর
৮ জানুয়ারী ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর সরকারি হাসপাতালে ৩ নারী দালালকে কারাদণ্ড

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল যেন দালালের আখড়ায় পরিণত হয়েছে।

দালাল চক্ররা অসহায় রোগীদের ধোকা দিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালে নিয়ে হাজার হাজার টাকা হাতে নিচ্ছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালকে দালালমুক্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বেশ কয়েকবার দালালদের ধরেছে। তেমনি বুধবার সদর হাসপাতালে সরকারি ঔষধ নিয়ে যাওয়ার সময় হাতেনাতে তিন নারী দালালকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

চাঁদপুর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়ার নির্দেশে এসআই গাজী কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে সদর হাসপাতালে গিয়ে তিন নারী দালালে আটক করে।
পরে নারী দালাল আটক এর ঘটনা জানতে পেরে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান হাসপাতালে এসে নারী দালালদের দালালির ঘটনার সাথে সম্পৃক্ততা প্রমাণ পেয়ে তাদেরকে সাজা দেয়।

এদের মধ্যে আটক নারী দালাল ইসরাত ও খাদিজাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নাসিমাকে তিনদিনের কারাদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে দালাল মুক্ত করার জন্য এর পূর্বেও হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ নায়ক শফিক সহ বৈষম্য বিরোধী ছাত্ররা বেশ কয়েকবার দালালদের ধরেছে। তারপরেও নারী দালাল চক্র হাসপাতালে তৎপর হয়ে অসহায় রোগীদের ধোঁকা দিয়ে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে।

হাসপাতাল থেকে দালালমুক্ত করার জন্য দায়িত্ব থাকা তত্ত্বাবধায়ক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী রোগীরা।

এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা জানান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বেশ কয়েকজন ডাক্তার রয়েছে তারা দালালদের ব্যবহার করে সুবিধা নিচ্ছে। এবং কিছু অসাধু ডাক্তার ও নার্স তারা দালালদের মাধ্যমে সরকারি ঔষধ অন্যত্রে পাচার করছে। এছাড়া এ সকল দালালরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালের ডাক্তারদের ভিজিটিং কার্ড নিয়ে এসে রোগীদের ধোকা দিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া হাসপাতালের সামনে যে সকল ডায়াগনস্টিক সেন্টার গুলো রয়েছে সেগুলোর মালিকপক্ষ এ সকল নারী দালালদের ব্যবহার করে সুবিধা নিচ্ছে। এই সরকারি হাসপাতাল থেকে দালাল মুক্ত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনজনকে সাজা প্রদান করার পর তাদেরকে মডেল থানার এসআই গাজী কালাম তিন দালালকে আটক করে জেলা কারাগারে নিয়ে হস্তান্তর করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০