নয়া চাঁদপুর
৮ জানুয়ারী ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চর্যাপদ একাডেমির ফ্যামিলি ডে ও বাঁশিসন্ধ্যা

কবিতা আড্ডা, গান, হাওয়াইয়ান গিটার ও বাঁশির মনোমুগ্ধকর সুরের মধ্য দিয়ে সম্পন্ন হলো প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি ফ্যামিলি ডে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর শহরস্থ গ্রান্ডসিটি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে ও সহ-সভাপতি শিউলী মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক অনুরাগী রোটারিয়ান শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত।স্বাগত বক্তব্য রাখেন চর্যাপদ একাডেমির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শ্যাম সুন্দর রায়, অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী, চর্যাপদ একাডেমির উপ-মহাপরিচালক দুখাই মুহাম্মাদ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, উপপরিচালক জান্নাতুল ফেরাদউস সুপ্ত, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, আর্কাইভ ও নথিব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানি, অর্থ অডিটর আমিন উদ্দিন, উদযাপন পরিষদের আহ্বায়ক কামরুন্নাহার বিউটি, সদস্য সচিব জয়ন্তী ভৌমিক, প্রধান সমন্বয়কারী আইরিন সুলতানা লিমা।

গিটার পরিবেশন করেন চাঁদপুরের খ্যাতিমান হাওয়াইয়ান গিটারশিল্পী দিলীপ কুমার ঘোষ এবং ঐশী ঘোষ। বাঁশি বাজান চাঁদপুরের জনপ্রিয় বংশিবাদক বেলাল শেখ, কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আবু বকর সিদ্দিক ও প্রাপ্তি, সংগীত পরিবেশন করেন শ্রাবন্তী মজুমদার ও রবীন্দ্রনাথ মজুমদার।

চর্যাপদ একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, ২য় বারের মতো ফ্যামিলি ডে উদযাপনের করেছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এবারের অনুষ্ঠানে বই উপহার কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে চারজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার পেয়েছেন তানিয়া আক্তার, খাদিজা আক্তার মুন্নি, শ্রবাবন্তী মজুদার ও জয়ন্তী ভৌমিক।

অনুষ্ঠানে জেলার সুধিসমাজ, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিদের সরব উপস্থিতি ছিলো। উপস্থিত সকলের জন্যে নৈশভোজের আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০