নয়া চাঁদপুর
৮ জানুয়ারী ২০২৫, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশ হলো কাদের পলাশের বই চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য

প্রকাশ হলো তরুণ কবি লেখক ও সাংবাদিক কাদের পলাশের গবেষণালব্ধ বই ‘চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য’। এটি কাদের পলাশের নবম বই। বইটি দেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান ‘অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার-২০২৪’ প্রতিযোগীতায় প্রবন্ধ শাখায় নির্বাচিত হয়। গেল ৪ জানুয়ারি ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও বই আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে ‘চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য’ বইটি চাঁদপুরের জন্য একটি আকর গ্রন্থ বলে আখ্যা দিয়ছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক স্বকৃত নোমান।

তিনি বলেন, চাঁদপুরের সংস্কৃতি সম্পর্কে জানতে বইটি খুবই গুরুত্বপূর্ণ। আঞ্চিলিক সংস্কৃতি সম্পর্কে জানতে তরুণ গবেষকদের জন্য এটি সহায়ক ভূমিকা পালন করবে।

লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান বলেন, আঞ্চলিক সাংস্কৃতিক পরিমণ্ডল নিয়ে প্রতিবছর বাংলাদেশে হাতেগোনা কিছু কাজ হয়। সম্প্রতি ঐতিহ্য-সন্ধানী লেখক কাদের পলাশ লিখেছেন গবেষণাগ্রন্থ চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য। তথ্য সংগ্রহের জন্যে চাঁদপুরের বহু গ্রাম তাকে পরিভ্রমণ করতে হয়েছে। বিশেষত প্রান্তিক মানুষ, প্রবীণ ব্যক্তি, গ্রামীণ নারীদের কাছ থেকে তিনি তথ্যভাণ্ডার সমৃদ্ধ করেছেন। চাঁদপুরের আঞ্চলিক ভাষা, লোককথা, গল্প, লোকাচার ও লোকবিশ্বাস নিয়ে যথার্থ মাঠসমীক্ষার কারণে বইটি বস্তুনিষ্ঠ ও তথ্য-সমৃদ্ধ হয়েছে।

আপাত দৃষ্টিতে চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য গ্রন্থকে চাঁদপুরের আঞ্চলিক সাংস্কৃতিক অভিজ্ঞান মনে হবে। ব্যাপৃত ভাবনার নিরিখে এ বইটিকে বাংলাদেশের বৃহত্তর সাংস্কৃতিক বৈচিত্রের উপস্থাপকও বলা যায়। তাই বাংলার সংস্কৃতি, লোকচিন্তা ও ঐতিহ্যের প্রতি আগ্রহীদের জন্যে বইটি অপরিহার্য একটি সংগ্রহ হতে পারে।

বইটির লেখক কাদের পলাশ বলেন, চাঁদপুরের সংস্কৃতি নিয়ে খুব বেশে কাজ হয়নি। আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ ও লালন করতে আমার এ চেষ্টা। বিশ্বাস করি বইটি পাঠক মহলে সমাদৃত হবে।
কাদের পলাশ একযুগ ধরে সাংবাদিকতার পাশাপাশি শিল্প সাহিত্য ও গবেষণায় অবাদ বিচরণ করে চলেছেন। উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক ‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাছিরউদ্দীনকে নিয়ে যৌথ সম্পাদনা গ্রন্থ ‘বিরুদ্ধ স্রোতের নাছিরউদ্দীন’ প্রকাশ করেছেন।

চাঁদপুরের ইতিহাস ও সাংবাদিকতার ইতিহাস নিয়ে কাজ করেছেন কাদের পলাশ। ২০২৩ সালে প্রকাশ হয় ‘দেড়শ বছরের সাংবাদিকতা ও চাঁদপুর’, ২০২০ সালে প্রকাশ ‘বিস্মৃতির চাঁদপুর’। বইটির দ্বিতীয় সংস্করণের কাজ চলছে। এছাড়া কবিতা, গল্প ও উপন্যাসের বইও প্রকাশ হয়েছে বেশ কয়েকটি।

ইতোমধ্যে প্রকাশ হয়েছে, কাব্যগ্রন্থ স্মৃতির স্লোগান, গল্পগ্রন্থ দীর্ঘশ্বাসের শব্দ, ইচ্ছেরা উড়ে গেছে আর উপন্যাস রোদে পোড়া পালিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০