AX2Z IT Solution
১৭ নভেম্বর ২০২৩, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনে কয়লাখনির অফিসে আগুন, নিহত অন্তত ২৫

চীনে একটি কয়লাখনির চার তলাবিশিষ্ট অফিসের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশটির শানজি প্রদেশে এই ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে আলজাজিরা এসব তথ্য জানায়।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৬টা ৫০ মিনিটে চার তলাবিশিষ্ট ভবনটিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শানজি প্রদেশের লিশি জেলায় অবস্থিত ওই ভবন। ভবনটি ইয়ংজু নামে একটি কয়লাখনির মালিকানা প্রতিষ্ঠানের।

ক্ষতিগ্রস্ত ভবন থেকে সব মিলিয়ে ৬৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের মধ্যে অন্তত ৫১ জনকে চিকিৎসার জন্য লুলিয়াং ফার্স্ট পিপল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। কারণ জানতে তদন্ত চলছে।

চীনের শিল্প এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ড, ভবন ধসে পড়ার মতো ঘটনা ঘটে। দুর্বল অবকাঠামো এবং শিথিল আইন প্রয়োগ এসব দুর্ঘটনার মূল কারণ।

সূত্র : আলজাজিরা, রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০