সান্তা ইসলাম নামে প্রবাসীর স্ত্রীকে খুঁজে পাচ্ছে না তার পরিবার।
১৬ই অক্টোবর, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তার বাবার বাড়ি হাঁটিলায় গিয়ে আর ফিরেনি। সান্তা হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্তব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর মুন্সিবাড়ির প্রবাসী লিটনের স্ত্রী এবং পূর্ব হাটিলা মজুমদার বাড়ির শামসুল হকের মেয়ে। পারিবারিক ভাবেই তাদের বিয়ে হয়।
সান্তার শাশুড়ি মোহাম্মদপুর গ্রামের সাজুদা বেগম জানায়, তার ছেলের বউ সান্তা বেগমের সাথে পারিবারিকভাবে সামান্য মনমালিন্য হয়। সেই সূত্র ধরে সান্তা বেগম তাদের বিরুদ্ধে মামলার হুমকি প্রদান করে। এক পর্যায়ে সান্তার বাবা তাকে বেড়ানোর কথা বলে তাদের বাড়িতে নিয়ে যায়। গত ১৬ ই অক্টোবর বাড়ি থেকে হাটিলা গেলেও আর বাড়ি ফিরেনি। সান্তার বাবার বাড়িতে খোঁজ নিলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।
সান্তা বাবার বাড়ি যাওয়ার সময় স্বর্ণালংকার’সহ কাপড় ও মোবাইল সেট নিয়ে যায়। অজ্ঞাত কারণে এখনও সে বাড়ি ফিরেনি।
এ ব্যাপারে সান্তার বাবার সাথে বারবার যোগাযোগ করা হলেও কোন খবর পাওয়া যায়নি। পরে গত ১৬ ই নভেম্বর হাজীগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, সান্তার শাশুড়ির অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
মন্তব্য করুন