AX2Z IT Solution
২৯ নভেম্বর ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়ি থেকে স্ত্রী না ফেরায় স্বামীর আত্মহত্যা

কিশোরগঞ্জের ভৈরবে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী না ফেরায় সিদ্দিক মিয়া (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার ঘোড়াকান্দা মেইল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক মিয়া ওই এলাকার শহর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে পারিবারিকভাবে ঘোড়াকান্দা এলাকার শহর আলীর ছেলে ছিদ্দিক মিয়ার সঙ্গে বাজিতপুর উপজেলার পোড়াকান্দা এলাকার নূর ইসলামের মেয়ে শামসুন্নাহার বেগমের বিয়ে হয়। তাদের সংসারে অভাব অনটনের কারণে প্রায়শই বাবার বাড়িতে থাকতেন স্ত্রী শামসুন্নাহার। তাদের সংসার জীবনে তিন বছরের এক শিশু সন্তান রয়েছে। এ ছাড়াও সিদ্দিক মিয়া মাদকাসক্ত ছিলেন। এ কারণে প্রায়শই মা ও স্ত্রীর সঙ্গে ঝগড়া করতো সে। গত ১৫ দিন আগে শামসুন্নাহার বাবার বাড়ি চলে যান। কিন্তু এর মধ্যে স্ত্রী শামসুন্নাহার আর স্বামীর বাড়ি ফিরে যাননি। স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে মায়ের সঙ্গে প্রায়ই কথা কাটকাটি হতো তার।

সোমবার রাতে রিকশা চালিয়ে বাড়ি ফিরে সিদ্দিক ঘরে ঘুমাতে যান। পরে মঙ্গলবার ভোরে শব্দ শুনে ছেলের ঘরে যান মা রাশেদা বেগম। এসময় তিনি দেখেন বাঁশের ধর্নার সঙ্গে ঝুলে ছটফট করছেন সিদ্দিক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত আলী গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০