AX2Z IT Solution
৩০ নভেম্বর ২০২৩, ১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাকিবের দ্বিতীয় বিয়ের ব্যাখ্যা দিতে নারাজ অপু

ত্রিভুজ সম্পর্কের টানাপোড়েনে ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক অনেকটা দা-কুমড়ার মতো। তাদের মধ্যে এই বিবাদ শাকিব খানকে নিয়ে। যদিও দুজনেই এখন শাকিব খানের সাবেক স্ত্রী, তবুও তাদের সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি। বিভিন্ন সময় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার এবং সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট এমনটাই আভাস দেয় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।

গত অক্টোবরের শেষ দিকে একটি বেসরকারি টেলিভিশনে বুবলী প্রসঙ্গে ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু জানান, বুবলীকে ঘৃণা করেন তিনি।

এ বিষয়ে ফের কথা বলেছেন অপু। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ বিষয়ে আমি আসলে কোনো মন্তব্য করব না। আমি একজন তারকা এবং পাবলিক ফিগার। আবার একজন হিন্দু বাড়ির মেয়ে। এখন আর আমার মা নেই। তবে আমার মা কিছু বিষয় শিখিয়ে গেছেন আমায়। সেসব মেনে চলি। কিছু সীমারেখা থাকে। সেসব অতিক্রম করা উচিত নয়। আর যাকে নিয়ে কথা উঠল, আমার কাজের জায়গা কলকাতায় বসে এসব নিয়ে মন্তব্য করলে অলক্ষ্মী হতে পারে। এ জন্য কোনো মন্তব্য করব না আমি।

ভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের সঙ্গে শাকিব খানের কাজ করার প্রসঙ্গেও কথা বলেন অপু। কোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকার জন্য ঢাকাই নায়িকাদের সঙ্গে নায়কের এমন দূরত্ব কিনা জানতে চাইলে তিনি বলেন, এ চিন্তা নিয়ে কখনো কেউ কাজ করে না। সে (শাকিব খান) যে সিনেমাগুলো করছে, সেখানে অন্য দেশের নায়িকাদের চাহিদা রয়েছে। এ জন্যই তাদের সঙ্গে কাজ করেছেন বলেও জানান অপু।

দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে অপু বলেন, না, কখনো ভাবিনি। দ্বিতীয় বিয়ের দরকারটা কি? বাংলাদেশে আমার এমন একটা জায়গা রয়েছে, যেখানে সকলে ভাবেন অপু যা-ই করবেন তার মধ্যে একটা বার্তা থাকবে। সেই দিক থেকে দর্শকের কাছে খুবই কৃতজ্ঞ। একটা মেয়ে, যার সন্তান আছে সে কেন দ্বিতীয় বিয়ে করবে? দ্বিতীয় বিয়েতে সে হয়তো স্বামী পাবে, সামাজিক পরিচিতি পাবে। কিন্তু সন্তান একজন সৎবাবা পাবে! সন্তানের প্রতি ওই বাবা সমান ভালোবাসা দেবেন না। তাই আমি মনে করি, দ্বিতীয় বিয়ে করবই না! তা হলে সন্তান তার নিজের বাবাকেই পাবে, অন্য কাউকে বাবা বলতে হবে না। তাই যেকোনো একজনকে আত্মত্যাগ করতেই হয়, তাতে ভুল কিছু নেই। মা হিসেবে আত্মত্যাগ করাটা খুবই গুরুত্বপূর্ণ।

এরপর প্রশ্ন করা হয়, শাকিব খান তো দ্বিতীয় বিয়ে করেছেন? জবাবে অপু বিশ্বাস বলেন, এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেব না।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্ম হয়। সেই ছেলেকে নিয়ে ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে-সন্তানের খবর প্রকাশ করেন অপু।

একই ঘটনা ঘটে বুবলীর ক্ষেত্রেও। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। আগের মতো এই বিয়েও থাকে গোপন। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। অনেকটা অপুর কায়দায় ২০২২ সালের সেপ্টেম্বরে সন্তানসহ বিয়ের খবর প্রকাশ্যে আনেন বুবলী। মাধ্যম হিসেবে বেছে নেন ফেসবুক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০