AX2Z IT Solution
৩০ নভেম্বর ২০২৩, ১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রণবীরকে ভারতের সেরা অভিনেতা বললেন মহেশ বাবু

ট্রেইলারেই ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’। আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে রণবীর কাপুরের এই আলোচিত সিনেমাটি। সিনেমার অগ্রিম টিকিট বিক্রিতেও চমক দেখাচ্ছে সিনেমাটি।

পিঙ্কভিলার প্রতিবেদন বলছে, সম্প্রতি সিনেমার প্রচারে তেলেগু অঞ্চলে যান রণবীর-রাশ্মিকারা। সেখানে হাজির ছিলেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। রণবীর কাপুরের প্রশংসা করে তিনি জানান, রণবীর ভারতের সেরা অভিনেতা।

মহেশ বাবু বলেন, ‘আমি রণবীর কাপুরের একজন বিশাল ভক্ত এবং তিনি ভারতের সেরা অভিনেতা। আমি মনে করি অ্যানিমেল তার ক্যারিয়ারের সেরা কাজ হবে।’ সিনেমাটির নির্মাণের প্রশংসা করে এর সাফল্যও কামনা করেন মহেশ বাবু।

প্রচার অনুষ্ঠানে পরিচালক সন্দ্বীপ ভাঙা রেড্ডির প্রশংসা করেছেন রাজামৌলি। তিনি বলেন, ‘সন্দীপ রেড্ডি ভাঙ্গা সেই পরিচালকদের মধ্যে একজন যারা মুহূর্তেই একটি সিনেমার দৃশ্যপট বদলে দিতে পারেন।’

দেশজুড়ে প্রচার করা হচ্ছে অ্যানিমেল। তবে দক্ষিণে বেশ জোরেশোরেই প্রচারে নেমেছেন রণবীর-রাশ্মিকারা।

হিংস্র অ্যাকশন, বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো ‘অ্যানিমেল’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে বলে ধারণা সিনেমা বিশ্লেষকদের।

‘অ্যানিমেল’ নির্মিত হয়েছে প্রায় ২০০ কোটি রুপি বাজেটে। এতে রণবীর কাপুরের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তি বাজারে বিপ্লব: আপনার পছন্দের ল্যাপটপ ও ডেস্কটপ এখন এক ছাদের নিচে

চাঁদপুরে হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে বসতবাড়ি গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ

কচুয়ায় মমতাজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধ ও মিছিল

ফরিদগঞ্জে ফেসবুক ব্যবহারকারীরা হ্যাকারের কবলে, খুঁজছেন প্রতিকার

ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ যুব রেড ক্রিসেন্ট দল

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন

মাওলানা শামসুদ্দিন রায়পুরীর দাফন সম্পন্ন

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

১০

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

১১

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই

১২

কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা ‘কাগজের বউ’

১৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

১৪

শাহরাস্তি সুরসই বর্ণমালা বিদ্যানিকেতনে বখাটেদের উপদ্রবে নাজেহাল

১৫

প্রকাশিত হচ্ছে আরিফুল ইসলাম শান্তের প্রথম কবিতার বই মৌন বৃক্ষের রাত্রিদিন

১৬

শাহরাস্তিতে বিদায়ী এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

১৭

চাঁদপুরে শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার জুমায়েত

১৮

কচুয়ায় মারধরের ৩৬ দিন পর যুবকের মৃত্যু : বিচারের দাবি পরিবারের

১৯

আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি আর লুটপাটের জন্য নয়! 

২০